সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

ভৈরবে হাট বাজারে ভেজাল দুধের সয়লাভ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯
  • ৮৪৭ বার পড়া হয়েছে

রিপোর্ট: হৃদয় আজাদ:
দুধ একটি আদর্শ তরল খাদ্য যা পুষ্টিকর খাবারে মধ্যে দুধ অন্যতম। তবে বর্তমানে একশ্রেণীর প্রতারক অসাধূ ব্যবসায়ীরা কিশোরগঞ্জের ভৈরবের বিভিন্ন হাট বাজারে অহরহ ভেজাল ও নকল করে বিক্রি করছে এই পুষ্টিকর সুষম খাবার। আর এতে প্রতারিত হচ্ছেন সাধারন ক্রেতারা। সাথে ভেজাল দুধ পান করে নানা অসুখে পড়ছে শিশু-কিশোরসহ প্রায় সব বয়সের মানুষজন। তাই আসন্ন রমজান মাস জুড়ে পরীক্ষা করে অসাধু ব্যবসায়ীদের দুধ গায়ে ঢেলে প্রাথমিক শাস্তি ও আইনি শাস্তির ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রসাশন। তবে কর্তৃপক্ষের এসব অভিযান শুধু রমজান মাসে সীমাবদ্ধ না রেখে পুরো বছরই নজরদারী করার দাবি জানিয়েছেন সাধারন ক্রেতারা।
গেল বছর কয়েক আগেও ভৈরবের গাভীর দুধের যে সুনাম ছিল মানুষের মুখে মুখে বর্তমানে কিছু সংখ্যক অধিক মুনাফালোভী ব্যবসায়ীদের বদৌলতে সেই সুনাম প্রায় বিলিনের পথে। অন্য এলাকার পাইকাররা ৪০/৫০ টাকা দরে দুধ ক্রয় করে ভৈরবের কাছতলাঘাট, ফেরীঘাট, বেনীর বাজারসহ বেশ কয়েকটি হাটে নকল দুধ বানিয়ে ৯০/১০০ টাকা দরে বিক্রি করছেন। এভাবে দীর্ঘদিন ধরে প্রতারক ব্যবসায়ীরা প্রতারিত করছে ক্রেতাদের।
তাই সামনের রমজানকে কেন্দ্র করে পৌর কর্তৃপক্ষ ও প্রশাসনের পক্ষথেকে স্থানীয় বিভিন্ন হাট বাজারে ল্যাকটো মিটার দিয়ে পরীক্ষা নীরিক্ষার মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের ভেজাল দুধ জনসম্মুখে তাদের গায়ে ঢেলে শাস্তি দেওয়া হয়। মঙ্গলবার সকালে ভৈরবের পৌর শহরের বেনী বাজারে আচমকা অভিযান চালায় পৌর নিরাপদ খাদ্য পরিদর্শকের একটি টিম। এসময় চারমণ ভেজাল দুধ জব্দ করেন তারা। পরে উপস্থিত লোকজনের সামনেই অসাধু ব্যবসাীয়দের ভেজাল দুধ তাদের গায়ে ঢেলে ও ড্রেইনে ফেলে দিয়ে নষ্ট করা হয়।
পৌর কর্তৃপক্ষের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ক্রেতারা। তবে এসব অভিযান যেন শুধু রমজানেই নয় সারা বছর ধরেই পরিচালনা করা সেই দাবিও জানিয়েছেন তারা।
পৌর নিরাপদ খাদ্য পরিদর্শক নাসিমা বেগম জানান, শুধু দুধ নয় ভোক্তার নিরাপদ খাদ্য দ্রব্য নিশ্চিত করণের লক্ষে সব ধরণের খাদ্যদ্রব্যের উপর সারা বছর এসব অভিযান অব্যাহত থাকবে এবং ভেজাল ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com