মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

শনিবার সব বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছানো হয়েছে

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ মে, ২০১৯
  • ৫২১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

ঘূর্ণিঝড় ফণীর কারণে আগামী শনিবার সব বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছানো হয়েছে।

আজ বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সকালে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল, সেগুলো আগামী ১৪ মে সকালে হবে। একইভাবে বিকেলে যে পরীক্ষাগুলো নেয়ার কথা ছিল তা বিকেলেই নেয়া হবে।

শনিবার সকালে উচ্চতর গণিত প্রথম পত্র এবং ইসলাম শিক্ষা প্রথম পত্রের পরীক্ষা ছিল। আর বিকেলে ছিল গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা।

এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে জীববিজ্ঞান প্রথম পত্রের তত্ত্বীয় পরীক্ষা হওয়ার কথা ছিল।

এদিকে অতি প্রবল ঘূর্ণিঝড় ফণী এখন মোংলা সমুদ্রবন্দর থেকে ৯১৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। কেন্দ্রের চারপাশে বাতাসে ঘণ্টায় ১৭০ কিলোমিটার বেগ তুলে এটি এখন এগুচ্ছে বাংলাদেশের উপকূলে। তবে কখনও কখনও এই বেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, আগামীকাল সন্ধ্যায় এই ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত হানতে পারে।

এদিকে ফণী বাংলাদেশের দিকে ধেয়ে আসায় সতর্কতার মাত্রা বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর। মোংলা, পায়রায় ৭ নম্বর এবং চট্টগ্রামে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া কক্সবাজার সমুদ্র বন্দরকে আগের মতই ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া দেশের নদী বন্দরগুলোতে ১ নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে, যা পরে বাড়ানো হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আফতাব উদ্দীন জানিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com