রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কিশোরগঞ্জে নানা আয়েজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস কাঁচি-ট্রিমারে বদলায় মানুষের রূপ, বদলায় না তাড়াইলের নরসুন্দর শান্ত’র ভাগ্য উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা সেই তরুণী রিমান্ডে ইরানে নতুন হামলার দিনক্ষণ জানাল যুক্তরাষ্ট্র তাহসিফের মৃত্যু: ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ দীপের ৪ দিনের রিমান্ড আশুলিয়াতেও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি অকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

হোসেনপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৩ মে, ২০১৯
  • ৭৬৪ বার পড়া হয়েছে

হোসেনপুর সংবাদদাতা : কিশোরগঞ্জের হোসেনপুরে দীর্ঘ তিন বছর প্রেমের পর প্রতারনার শিকার এক সন্তানের জননী প্রেমিকের বিয়ের খবর শুনে গত ৪ দিন ধরে তার বাড়িতে অনশন করছে। ওই নারী অনশন শুরু করার পর থেকে প্রেমিক আব্দুল্লাহ আল-মামুন আত্মগোপনে রয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সিদলা ইউনিয়নের তারাপাশা গ্রামে। এ ঘটনায় এলাকায় জনসাধারণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি পাশাপাশি প্রেমিকের বাড়িতে ভিড় জমান এলাকাবাসী। স্থানীয় সিদলা ইউপি চেয়ারম্যান ও মেম্বার ঘটনাটি সরেজমিনে দেখলেও এখন পর্যন্ত কোন সুরাহা দিতে পারেননি তারা।
সরেজমিনে গতকাল শুক্রবার (৩ মে) সকালে তথ্যসংগ্রহ কালে গিয়ে জানাযায়, উপজেলার সিদলা ইউনিয়নের তারাপাশা গ্রামের কেরামত আলীর ছেলে প্রেমিক আব্দুল্লাহ আল-মামুন (২৮) চাকুরির সুবাদে গাজীপুর এলাকায় অবস্থান কালে গত তিন বছর ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে গাজীপুরে জয়দবপুর এলাকার বাসিন্দা সিঙ্গাপুর প্রবাসি মোঃ আমিনুল ইসলামের স্ত্রী এক সন্তানের জননী মোছাঃ সোনিয়া আক্তারের (৩২) সাথে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। এমনকি দিনের পর দিন স্বামী-স্ত্রীর মত তারা জীবন যাপন করে আসছিলো। সোনিয়া ও গৃহশিক্ষক আব্দুল্লাহ আল-মামুনের সাথে দীর্ঘদিনের সর্ম্পকের কথা জানাজানি হলে সিঙ্গাপুর প্রবাসি স্বামী মোঃ আমিনুল ইসলাম গত কয়েক মাস আগে স্ত্রী সুনিয়াকে তালাক দেয়। অন্যদিকে আব্দুল্লাহ আল-মামুন সুনিয়াকে বিয়ের প্রলোভন দেখিয়ে সংসার বাধার জন্য বাড়ি করতে ধাপে ধাপে প্রায় তিন লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে গাজীপুরের শিক্ষকতার চাকুরি ছেড়ে গ্রামের বাড়িতে চলে আসেছে বলে সোনিয়া সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। গত দু’সপ্তাহে আগে এ ঘটনার বিবরন ও তথ্য প্রমানাদি নিয়ে হোসেনপুর উপজেলা চেয়ারম্যান ও সিদলা ইউপি চেয়ারম্যান বরাবর সোনিয়া বিচার প্রার্থী হয়ে জরুরি প্রতিকার দাবি করেন। কিন্তু তিনি কোন প্রতিকার না পেয়ে হতাশগ্রস্থ হয়ে পড়েন।এদিকে প্রেমিক আব্দুল্লাহ আল-মামুনের হঠাৎ বিয়ের খবর শুনে গত ১ মে সকাল থেকে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন প্রেমিকা সোনিয়া।
এ ব্যাপারে সিদলা ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উভয় পক্ষের সম্বনয়ে খুবদ্রুত সময়ের মধ্যে কার্যকরী ব্যবস্থাগ্রহনের আশ্বাস দেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com