শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৪ মে, ২০১৯
  • ৬৩২ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ ::

অগ্রযাত্রার ২ বছর কিশোরগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের। এ উপলক্ষে কেক কেটে সংগঠনটির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। শনিবার দুপুরে নেহাল পার্কের অডিটরিয়ামে টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি চ্যানেল আই এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি অ্যাড শাহ আজিজুল হকের সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ (বিপিএম) বার, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. এম.এ.আফজল, পৌর মেয়র মাহমুদ পারভেজ, সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান,উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আসাদ উল্লাহ, র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে.কমান্ডার বিএন এম শোভন খান, চ্যানেল আই টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার চকোর মালিথা, সংবাদের জেলা প্রতিনিধি মস্তোফা কামাল,সমকালের ব্যুারোচীফ সাইফুল হক মোল্লা দুলু, ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু,কবি বাধন রায় প্রমুখ। বক্তারা বলেন, সাংবাদিকরা হলেন সমাজে বিবেক ও আয়না। সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে দেশ ও সমাজের অগ্রযাত্রায় সহায়তা করে। শুভেচ্ছা বিনিময় শেষে আমন্ত্রিত অতিথিরা কেক কেটে ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। এ সময় কিশোরগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সদস্যবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান,গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দরা মধ্যহ্ন ভোজে অংশগ্রহণ করেন। শেষে বেতার ও টেলিভিশন শিল্পীরা গান পরিবেশন করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com