রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গণফোরামের সাধারণ সম্পাদক করা হয়েছে অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৫ মে, ২০১৯
  • ৫৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

দীর্ঘ আট বছর ধরে দায়িত্ব পালন করা মোস্তফা মোহসীন মন্টুকে সরিয়ে গণফোরামের নতুন সাধারণ সম্পাদক করা হয়েছে অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়াকে। আর সভাপতি হিসেবে পুনর্নিবার্চিত হয়েছেন ড. কামাল হোসেন।

রোববার বিকালে জাতীয় প্রেসক্লাবে গণফোরামের নতুন কমিটি ঘোষণা করেন ড. কামাল।

গত নির্বাচনের আগে দলে যোগ নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে নির্বাচনে অংশ নেন অর্থনীতিবিদ রেজা কিবরিয়া। আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী এ এম এস কিবরিয়া ছেলে রেজা কিবরিয়া গণফোরামে যোগ দেয়ার পর থেকে সক্রিয় ভূমিকা রাখছেন।

কমিটিতে ড. কামাল হোসেন সভাপতি হিসেবে পুনর্নিবার্চিত হয়েছেন। নির্বাহী সভাপতি হয়েছেন অধ্যাপক আবু সায়ীদ ও সুব্রত চৌধুরী। একই সঙ্গে ১৩ সদস্যের সভাপতি পরিষদের নাম ঘোষণা করা হয়।

এর মধ্যে দল থেকে নির্বাচিত এমপি মোকাব্বির খান থাকলেও বিদায়ী সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টুর নাম নেই।

গত ২৬ এপ্রিল গণফোরামের বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে উপস্থিত ছিলেন না মোস্তফা মোহসীন মন্টু। যদিও দলটির গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পর কাউন্সিল হওয়ার কথা।

১৯৯২ সালে গণফোরাম গঠনের পর থেকে বিভিন্ন ব্যক্তি দলটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তারা হলেন আবুল মাল আবদুল মুহিত, প্রকৌশলী আবুল কাশেম, সাইফুদ্দিন আহমেদ মানিক, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী (ভারপ্রাপ্ত); সর্বশেষ ২০১১ সাল থেকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মোস্তফা মোহসীন মন্টু।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com