রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মঙ্গলবার থেকে প্রথম রোজা শুরু হচ্ছে

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৬ মে, ২০১৯
  • ৮০৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

হিজরি ১৪৪০ সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার থেকে প্রথম রোজা শুরু হচ্ছে। সোমবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় চাঁদ দেখার বিষয়টি জানানো হয়। রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ এশার নামাজের পর মসজিদে মসজিদে তারাবিহর নামাজ পড়বেন মুসল্লিরা। আজ সোমবার দিবাগত শেষরাতে ধর্মপ্রাণ মুসল্লিরা সাহরি করবেন।

ইউএনবির খবরে জানানো হয়, ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।

পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার এ মাস রমজান। এই মাসে সংযম সাধনা ও ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। রোজদাররা শেষ রাতে সাহরি খেয়ে পরদিন সূর্যাস্তের পর ইফতার পর্যন্ত পানাহার না করে সংযম পালন করবেন। আগামী ১ জুন রাতে লাইলাতুল কদর পালিত হবে।

এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ৪০ গ্রামে সোমবার থেকে পবিত্র রমজানের রোজা রাখা শুরু হয়েছে। রোজা শুরু করা বেশির ভাগ গ্রামই হাজীগঞ্জ উপজেলায় অবস্থিত। সেই সঙ্গে ফরিদগঞ্জ, মতলব উত্তর, কচুয়া ও শাহরাস্তি উপজেলার কিছু গ্রামে এ প্রথা অনুসরণ করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যের আকাশে রোববার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় সোমবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা রাখা শুরু করেছেন মুসলিমরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "মঙ্গলবার থেকে প্রথম রোজা শুরু হচ্ছে"

  1. It’s nice when there are organic users ??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com