বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

ভৈরবে তিন প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ মে, ২০১৯
  • ৫৮৭ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ :
ভৈরবে ভোক্তার নিরাপদ খাদ্য অধিকার নিশ্চিতকরণের লক্ষে প্রতিদিনই চলছে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান। এরই অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে শহরের চন্ডিবের পলতাকন্দা এলাকায় খাবার হোটেলসহ বেশ কয়েকটি মুদি দোকানে অভিযান পরিচালনা করা হয়।

এসময় পণ্যের বাজার মূল্যের তালিকা না থাকার অপরাধে রফিক ষ্টোর নামের মুদি দোকানকে ১৫হাজার টাকা ও সুমন স্টোরকে ৩হাজার টাকা জরিমানাসহ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অপরাধে একই এলাকার মুনি-মুক্তা নামের একটি খাবার হোটেলকে ১০হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয়।

পৌর নিরাপদ খাদ্য পরিদর্শক নাসিমা বেগমসহ ভৈরব থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসরাত সাদমীন ও সহকারি কমিশনার (ভূমি) মো. আনিসুজ্জামান।

 

জনগণের নিরাপদ খাদ্য অধিকার নিশ্চিত করণের লক্ষে মাসব্যাপী এসব অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহি ম্যাজিস্ট্রেট ও উজেলা নির্বাহি কর্মকর্তা ইসরাত সাদমীন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com