সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

মসজিদে ঢুকে নামাজরত মুসল্লিকে কুপিয়ে হত্যা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৮ মে, ২০১৯
  • ৬৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের মঠবাড়ি এলাকার একটি মসজিদে তারাবির নামাজরত এক মুসল্লিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। নিহত মজিবর বেপারি (৫০) স্থানীয় মৃত নওয়াব আলী বেপারির ছেলে।

এ ব্যাপারে রাজৈর থানার ওসি শাহজাহান মিয়া বলেন, ‘পারিবারিক বিরোধের জেরে মজিবর বেপারি খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কেননা, তার সঙ্গে দীর্ঘদিন ধরে ফুফাতো ভাই আশরাফ ও লিঙ্কনের বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার সংঘর্ষেও জড়িয়েছে দুপক্ষ।’

তিনি আরো জানান, নিহত মজিবর রাত ৮টার দিকে তারাবির নামাজ আদায় করতে মসজিদে যান। এরপর হঠাৎ করেই কয়েকজন দুর্বৃত্ত এসে মসজিদের ভেতরে ঢুকে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এক পর্যায়ে জীবন বাঁচাতে মজিবর দৌড়ে পালানোর চেষ্টা করলে তার গতিরোধ করে আবারও কোপায় অস্ত্রধারীরা।

এ সময় মসজিদে প্রায় অর্ধশত মুসল্লি নামাজ আদায় করছিলেন। স্থানীয়রা হইচই শুরু করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় মজিবরকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমগ্রাম ও মঠবাড়ি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। খুনীদের ধরতে বিশেষ অভিযান শুরুর কথা জানিয়েছে রাজৈর থানা পুলিশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com