রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিস্টেম খোকন সিস্টেম হয়ে বের হল মধ্যরাতে

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১০ মে, ২০১৯
  • ১৩২৯ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক :
চাঁদপুরের শাহরাস্তিতে মাদক বিরোধী অভিযানে মরণ ফাঁদে আটকে যায় এক মাদক ব্যবসায়ী । নিজেকে পুলিশের হাত থেকে রক্ষা করতে দুই বিল্ডিংয়ে ফাঁকে লুকাতে গিয়ে মরণ ফাঁদে আটকা পড়ে। ৯মে বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার উত্তর ঠাকুর বাজোরে এ ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্র জানায়, ওই দিন রাতে মাদক বিরোধী অভিযান চলাকালে পৌর এলাকার পূর্ব উপলতা কাজী বাড়ির খোকন ওরফে সিষ্টেম খোকন (৫২) পুলিশের উপস্থিতি টের পেয়ে নিজেকে লুকাতে দুই বিল্ডিংয়ের মাঝখানে মরণ ফাঁদে আটকা পড়ে যায়।
রাত ১১ টায় ঘটনাটি জানাজানি হলে পুলিশ তাকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করে। আটকে পড়া খোকনকে বাঁচাতে ছুটে আসে স্থানিয় ফায়ার সার্ভিস। তাদের সাথে যোগ দেয় হাজিগঞ্জ ফায়ার সার্ভিস। লিডার মোতালেব তালুকদারের নেতৃত্বে বিশেষ এ দলটি শেষতক দেয়াল কেটে তাকে বের করে। এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শেখ রাসেল, অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম উপস্থিত ছিলেন।
উদ্ধারের সময় আটকে পড়া খোকন অতিরিক্ত গরম আর শরীরের সামর্থ কমতে থাকায় দূর্বল হয়ে পড়ে । এ অবস্থায় তাকে খাওয়ার পানি এবং কৃত্রিম বাতাস দেয়ার চেষ্টা অব্যাহত রাখে উদ্ধারকারিরা। প্রায় আড়াই ঘন্টা উদ্ধার অভিযান শেষে রাত দেড়টায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সহকারী পুলিশ সুপার মোঃ শেখ রাসেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যাই এবং ওই বিল্ডিংয়ের সম্ভাব্য সকল কক্ষ তল্লাশি করি। এক পর্যায়ে খোকনকে দুই বিল্ডিংয়ের মাঝখানে আটকে থাকতে দেখি। প্রায় আড়াই ঘন্টা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট যৌথ ভাবে উদ্ধার অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। তার বিরুদ্ধে মাদকের নিয়মিত মামলা রুজু করা হবে বলে তিনি নিশ্চিত করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com