বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে আগরপুর বাসষ্ট্যান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ৫জন অগ্নিদগ্ধ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১১ মে, ২০১৯
  • ১০২৩ বার পড়া হয়েছে

মোঃ কাইয়ুম হাসান:

কিশোরগঞ্জ কুলিয়ারচরে আগরপুর বাসস্ট্যান্ড এলাকায় তেলের লরির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। শনিবার সকাল ১০টায় তেলের লরিটি কারখানায় মেরামতের সময় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে লরিচালক, হেলপার ও কারখানার একজন শ্রমিক রয়েছেন। এদের মধ্যে দুজনের বাড়ি কুলিয়ারচর এবং একজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বলে জানা গেছে। তাদের বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ছাড়া আরো দুজন সামান্য অগ্নিদগ্ধ হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লরিটি তেলের হলেও এটি রাস্তায় পানি ছিটানোর কাজে নিয়োজিত ছিল। লরিটির চাকায় সমস্যা দেখা দেওয়ায় এটি মেরামতের জন্য আগরপুর এলাকার একটি কারখানায় নিয়ে যাওয়া হয়। এ সময় হঠাৎ লরির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি। আশঙ্কাজনক তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com