শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

কমলগঞ্জে মুক্তিযোদ্ধা আব্দুল মতিন চৌধুরীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২২ মে, ২০১৯
  • ৭৪৮ বার পড়া হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের মুক্তিযোদ্ধা, প্রাক্তন সেনা সদস্য মরহুম আব্দুল মতিন চৌধুরীর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বেলা আড়াইটায় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের নিজ বাড়ি সংলগ্ন মাঠে নিহতের কফিনে জাতীয় পাতাকায় আচ্ছাদিত করে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন কমলগঞ্জ থানা পুলিশের একটি চৌকুস দল। এ সময় শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যানা মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মুনিম তরফদার, পতনঊষার ইউপি চেয়ারম্যান তওফিক আহমদ বাবুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, বার্ধক্যজনিতে রোগে ভোগে গত সোমবার (২০ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় পতনঊষার ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন মুক্তিযোদ্ধা আব্দুল মতিন চৌধুরী (৯২)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পতনউষার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী আতিকুর রহমান চৌধুরী ও তরিকুর রশীদ চৌধুরী শওকত এর পিতা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com