সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

তাজা গোলাপ দিয়ে ঘরেই তৈরি করুন গোলাপের শরবত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২২ মে, ২০১৯
  • ৭১০ বার পড়া হয়েছে

গোলাপ ফুলটি কেবল নানান রকম খাবার তৈরিতে নয়, বরং ব্যবহার করা যায় সুস্বাদু শরবত তৈরিতেও। তাজা গোলাপের পাপড়ি, চিনি আর পানি হলেই তৈরি করা সম্ভব সুস্বাদু রোজ সিরাপ। এই সিরাপ পানি বা দুধের সাথে মিলিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু শরবত। ব্যবহার করতে পারবেন ফালুদা তৈরিতেও।

চলুন, জেনে নিই রেসিপিটি।

যা লাগবে

তাজা লাল গোলাপের পাপড়ি
চিনি ২ কাপ
পানি প্রয়োজনমত
প্রণালি

তাজা গোলাপের পাপড়ি নিন, খুব ভালোভাবে ধুয়ে নিন যেন ময়লা না রয়ে যায়।
এতে আন্দাজ করে অল্প পানি দিয়ে জ্বালে বসিয়ে দিন। ফুটে ওঠার পর ঠিক ৫ মিনিট জ্বাল দিন। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখুন।
আধা ঘন্টা পর পাপড়িগুলো ছেঁকে নিন। খুব ভালো করে নিংড়ে নিন।
এবার একটি প্যানে ২ কাপ চিনি দিন। এতে এক কাপ সাধারণ পানি, আরেক কাপ গোলাপের পানি দিয়ে জ্বাল দিন।
জ্বাল হতে হতে ঘন সিরাপের মতো করে ফেলুন। ঘন হলে চুলা বন্ধ করে দিন।
ঠান্ডা হলে সামান্য লেবুর রস (ইচ্ছা) মিশিয়ে বোতলে ভরে রাখুন।
ব্যস, শরবত তৈরির জন্যে প্রস্তুত আপনার রোজ সিরাপ। এখন এই সিরাপ ব্যবহার করে ইচ্ছেমত শরবত বা অন্য পানীয় তৈরি করে নিন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com