রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিকলীতে ১০০ পিস ইয়াবাসহ আটক কারার পলক আহম্মেদ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯
  • ৯২৫ বার পড়া হয়েছে

নিকলীতে ১০০ পিস ইয়াবাসহ কারার পলক আহম্মেদ (২২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। বুধবার (২২ মে) সন্ধ্যায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের মাদকবিরোধী অভিযানে নিকলী হাসপাতাল মোড় এলাকা থেকে সে আটক হয়।

আটক হওয়া যুবক কারার পলক আহম্মেদ নিকলী উপজেলা সদরের ধোবাহাটি গ্রামের কারার মো. শহীদ মিয়ার ছেলে। সে একজন মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক এএসপি জসিম উদ্দিন এই আটক অভিযানের নেতৃত্ব দেন।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক এএসপি জসিম উদ্দিন জানান, মাদককে নির্মূলের ক্ষেত্রে কিশোরগঞ্জ র‌্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার (২২ মে) সন্ধ্যা ৬টায় তারা নিকলী হাসপাতাল মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পলক আহম্মেদকে আটক করা হয়। আটক হওয়া পলক আহম্মেদ র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় আটক হওয়া যুবক পলক আহম্মেদ এর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ জেলার নিকলী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও এএসপি জসিম উদ্দিন জানিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com