বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

তিনগুণ বেশি দামে কাপড় বিক্রি করছে ‘মিমি সুপার মার্কেট’, লাখ টাকা জরিমানা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৫ মে, ২০১৯
  • ৬৩০ বার পড়া হয়েছে

চট্রগ্রাম- নগরের আধুনিক ও ঐতিহ্যবাহী শপিং মল মিমি সুপার মার্কেটে ঈদ বাজারকে কেন্দ্র করে ক্রেতাদের কাছ থেকে মাত্রাতিরিক্ত দাম আদায়ের প্রমাণ পেয়েছে জেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এ কারণে শপিং মলটির দোকান মালিক সমিতিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৪ মে) রাতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তাহমিলুর রহমান এবং কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম।

তৌহিদুল ইসলাম বলেন, অভিযানের আগে বাজার মনিটরিং টিমের সদস্যদের ছদ্মবেশে মার্কেটের পরিস্থিতি পর্যবেক্ষণে পাঠানো হয়। এ সময় মার্কেটের অধিকাংশ দোকানে কোনো মূল্য তালিকা ছিল না। পণ্যের গায়েও কোনো মূল্য লেখা পাওয়া যায়নি।

নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মার্কেটে প্রবেশ করতেই কাপড়সহ অন্যান্য পণ্য বিক্রিতে নানা কারসাজি ও অনিয়মের চিত্র ফুটে ওঠে৷

ম্যাজিস্ট্রেট তৌহিদুল জানান, ভারত থেকে আমদানি করা শাড়ী, লেহেঙ্গা, থ্রি পিছসহ বাচ্চাদের কাপড়ের কাগজপত্রের মূল্যের সাথে দোকান মালিকরা কোড আকারে পণ্যের গায়ে ও রেজিস্টারে যে মূল্য লিখে রেখেছেন সেটি যৌক্তিক নয়। অধিকাংশ অধিকাংশ কাপড় ক্রয়মূল্যের চেয়ে প্রায় তিন গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। মালিক সমিতির সভায় ফিক্সড দামে কাপড় বিক্রির সিদ্ধান্ত হলেও কিছু অসাধু ব্যবসায়ী এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে দিচ্ছেন না।’

মিমি সুপার মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি ও সম্পাদককে সাথে নিয়ে ১৮টি দোকানে অভিযান চালানো হয়। এর মধ্যে ১৬ দোকানে মূল্য তালিকা বা পণ্যের গায়ে প্রাইস ট্যাগ নেই। এসব দোকানে অযোক্তিক ও অধিক মূলে বিক্রি হচ্ছে শাড়ি, লেহেঙ্গা, থ্রি পিস, বাচ্চাদের জামা-কাপড়।

এসব অনিয়মের জন্য মিমি সুপার মার্কেটের দোকান মালিক সমিতি সভাপতি জাকির হোসেনকে এক লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com