বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ভৈরবে নিঁখুজের একদিন পর যুবকের ভাসমান লাশ উদ্ধার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৫ মে, ২০১৯
  • ৬০০ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ:
কিশোরগঞ্জের ভৈরবে নিখুঁজের একদিন পর মেঘনা নদী থেকে গোপাল সাহা (২৭) নামের এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা ২টার দিকে ভৈরব বাজারের মেঘনা নদীল বুধাই ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত গোপাল সাহা ভৈরব বাজারের টিনপট্টি এলাকার গিরেন্দ্র সাহার ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানাযায়, গোপাল সাহা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাশ করে বাবার ব্যবসা দেখাশুনা করে আসছিল। তবে গত দুই বছর যাবৎ গোপাল মানসিক রোগে ভুগছিল। সে প্রায়ই বাসায় কাইকে কিছু না বলে বের হয়ে যেত আবার ফিরে আসতো। কিন্তু গত বৃহস্পতিবার ভোরে গোপাল সাহা বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরবর্তীতে গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে ভৈরব বাজারের বুধাই ঘাটে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করলে গোপাল সাহার পরিবারের লোকজন লাশ সনাক্ত করেন। তবে কি কারণে বা কিভাবে গোপাল নিহত হয়েছেন এ ব্যাপারে কিছু বলতে পারছেন না নিহতের পরিবার।

এবষিয়ে ভৈরব থানার ওসি (তদন্ত) বাহালুল খান বাহার জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্থান্তর করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com