রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইফতারে থাকুক চিংড়ি খিচুড়ি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৬ মে, ২০১৯
  • ৬১৩ বার পড়া হয়েছে

ফতারে পছন্দের অনেক খাবারই থাকতে পারে। আপনিও একেক দিন একেক আইটেম বেছে নিতে পারেন। এতে খাবারে বৈচিত্র্য আসবে এবং খেতেও ভালো লাগবে। বৈচিত্র্য আনতে ইফতারে রাখতে পারেন চিংড়ি খিচুড়ি। দেখে নিন কিভাবে এটা তৈরি করবেন-

উপকরণ

চিংড়ি আধা কেজি, পোলাওয়ের চাল ২ কাপ, মসুর ডাল ১/২ কাপ, মুগ ডাল ১ কাপ, তেল পরিমাণমতো, ডিম ১টি, আদা বাটা ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ২ টেবিল চামচ, মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, পানি পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি

পছন্দমতো সাইজে চিংড়ি কেটে ধুয়ে নিতে হবে। চিংড়িগুলো আদা বাটা, হলুদ, মরিচ গুঁড়া, লবণ ও ডিমের সাদা অংশ দিয়ে মাখিয়ে মেরিনেট করে নিন। চুলায় তেল দিয়ে তাতে মেরিনেট করা চিংড়িগুলো ভাজুন। আরেকটি পাত্রে তেল দিয়ে ডাল চাল মিশিয়ে ভেজে তাতে পরিমাণমতো পানি দিন। এরপর লবণ ও বেরেস্তা ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিন। চাল আধা সিদ্ধ হয়ে এলে তাতে ভাজা চিংড়িগুলো ছেড়ে দমে ঢেকে রাখুন। দু-তিনটি মরিচ ফালি ছেড়ে দিন। চুলা বন্ধ করে আরও ৫ মিনিট ঢাকনা দিয়ে রাখুন। হয়ে গেলে ঢাকনা খুলে নামিয়ে নিন। আচার দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com