রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশের ৩ জুন ছুটি ঘোষণা হলে টানা ৯ দিন ছুটি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৭ মে, ২০১৯
  • ৭২৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

পবিত্র ঈদ-উল-ফিতরে একদিন ছুটি মিললেই টানা ৯ দিন ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মজীবীরা। তবে সেই ছুটির বিষয়টি নির্ভর করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাহী আদেশের ওপর। কারণ তার এখতিয়ারেই ছুটি ঘোষণা হতে পারে ৩ জুন। যদিও প্রধানমন্ত্রী দীর্ঘ সফরে দেশের বাইরে যাচ্ছেন ২৮ মে, আর ফিরবেন ৮ জুন। তবে দেশের বাইরে থাকলেও ই-নথির মাধ্যমেও মিলতে পারে ছুটির আদেশ। ২০১৯ সালের বর্ষপঞ্জি অনুযায়ী, রমজান মাস ২৯ দিন ধরে নিয়ে ৪ থেকে ৬ জুন ঈদুল ফিতরের ছুটি নির্ধারণ করা আছে। রোজা ৩০টি হলে ঈদ হবে ৬ জুন, সেক্ষেত্রে ৭ জুনও ঈদের ছুটি থাকবে। ৫ জুন ঈদ হলে তিন দিনের ঈদের ছুটির সঙ্গে দুদিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৪ থেকে ৮ জুন টানা পাঁচদিন ছুটি পাওয়া যাবে। ৪ জুন ঈদের ছুটি শুরুর আগে ২ জুন থাকবে শবেকদরের ছুটি। এর পর ৩ জুন শুধু অফিস খোলা। প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে এই একদিন ঘোষণা করা হলে টানা ৯ দিনের ছুটি মিলে যাবে সরকারি চাকরিজীবীদের।  প্রধানমন্ত্রী দেশের বাইরে যাওয়ার আগে আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে ছুটি নিয়ে আলোচনা হয়েছে কিনা- তা নিয়ে প্রশ্ন অনেকেরই। মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের কাছেও জানতে চেয়েছেন সাংবাদিকেরা।

ছুটি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা আলোচনা হয়নি। আমার মনে হয় সামারির মাধ্যমে নিষ্পত্তি হবে, যদি হয় (ছুটি) আরকি।

ছুটির সম্ভাবনা আছে কিনা- প্রশ্নে তিনি বলেন, এখনো কোনও আলোচনা শুনিনি। মাঝখানে একটি দিন পড়ে যায়, ৩ তারিখ।

প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে একদিন ছুটি ঘোষণা করতে পারেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রধানমন্ত্রী বিদেশে থাকবেন, এই সময়ে ছুটির ফাইল সই হবে কিনা- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী এখন বিদেশে থাকলেও কাজ করেন। এখন তো ইন্টারনেটের যুগ। ফাইল মেইলে চলে যায়, মেইলে চলে আসে। কোনো সমস্যা হয় না। ই-নথি (ইলেকট্রনিক নথি) করি আমরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com