মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

বিএনপির রুমিন ফারহানা শপথ নিলেন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৯ জুন, ২০১৯
  • ৪৯৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

আজ রোববার(৯ জুন) জাতীয় সংসদ ভবনের নিজ কার্যালয়ে দুপুর ১২টায় স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসাবে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে শপথ বাক্য পাঠ করান।

গত ২৮ মে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সংরক্ষিত এ আসনে আর কোনো প্রার্থী না থাকায় এবং নির্দিষ্ট দিনে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ায় তাকে বে-সরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাশেম।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাশেম জানিয়েছিলেন, গত ২১ মে যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধ হয়েছিল এবং তিনি প্রার্থিতা প্রত্যাহার করেননি। তাই তাকে বেসরকারিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়েছে। একাদশ জাতীয় সংসদে বিএনপির একমাত্র সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসাবে তিনি প্রতিনিধিত্ব করবেন।

প্রসঙ্গত গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতটি আসনে জয় লাভ করে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বাকি সবাই শপথ নিয়ে সংসদে গেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com