রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রাণ ডেইরি লিমিটেডের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেছে কাস্টমস কর্তৃপক্ষ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১২ জুন, ২০১৯
  • ৪৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির অভিযোগে প্রাণ গ্রুপের প্রতিষ্ঠান প্রাণ ডেইরি লিমিটেডের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শুল্ক ফাঁকির অভিযোগ আনা হয়েছে।

বুধবার(১২ জুন) চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী শুল্ক কর্মকর্তা মনিরুজ্জামান সজিব বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার সাধন কুমার কুন্ডু বলেন, ‘শুল্ক ফাঁকির অভিযোগে প্রাণ গ্রুপের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা দায়ের হয়েছে। এটি তদন্তাধীন বিষয়। যদি তদন্তে মানি লন্ডারিং কিংবা এ সংক্রান্ত ফৌজদারি কোনো অভিযোগের প্রমাণ পাওয়া যায়, তাহলে থানায় নিয়মিত মামলা হবে।’ প্লাস্টিক দানার ঘোষণা দিয়ে সৌদি আরবের একটি বিখ্যাত ব্র্যান্ডের সিমেন্ট আমদানি করে প্রাণ গ্রুপ প্রায় তিন কোটি টাকার শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিল বলে জানিয়েছিলেন কাস্টমসের এই কর্মকর্তা।

সংযুক্ত আরব-আমিরাতের দুবাই থেকে প্রাণ ডেইরি লিমিটেডের নামে ৩০ কনটেইনারের এই চালানটি গত ২৬ মে চট্টগ্রাম বন্দরে আসে। ওইদিনই চালান খালাসের জন্য নথিপত্র জমা দেয় আমদানিকারক প্রতিষ্ঠান।

চালানে পাঁচ লাখ ৬৬ হাজার ডলার মূল্যের ৫১০ মেট্টিক টন প্লাস্টিক দানা আনার ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশি টাকায় এর দাম প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা।

কাস্টমস কর্মকর্তাদের ভাষ্যমতে, ঈদে সরকারি বন্ধের সময় ৬ জুন রাতে তারা কনটেইনার খালাসের চেষ্টা করে। এসময় কাস্টমস কর্মকর্তারা দুটি কনটেইনার খুলে সিমেন্টের বস্তা দেখতে পান। তখন সেগুলোর খালাস বন্ধ ঘোষণা করা হয়।

৩০টি কনটেইনারে করে সৌদি আরবের জেবেল আলী ব্র্যান্ডের ৫১০ মেট্রিক টন সিমেন্ট আনা হয়েছে বলে জানিয়েছেন কাস্টমসের কর্মকর্তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com