শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

ভৈরবে ডাকাতিকালে জনতার হাতে এক ডাকাত আটক: দেশীয় অস্ত্র উদ্ধার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১২ জুন, ২০১৯
  • ৬৩৯ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ:
ভৈরবে ডাকাতিকালে জনতার হাতে আটক হওয়া মো: কামাল মিয়া(৫০) নামে ডাকাতদলের এক সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। সে নরসিংদী জেলার রায়পুরা থানাধীন মুছাপুর নামাপাড়া গ্রামের মৃত মতি মিয়ার ছেলে বলে জানা গেছে।

এলাকাবাসী জানায়, বুধবার দিবাগত রাত তিনটার দিকে ৫/৬ জনের একটি ডাকাত দল উপজেলার মানিকদী চান্দেরচর এলাকার মুর্শিদ মিয়ার বাড়িতে ডাকাতি করতে গেলে ডাকাতদের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজনসহ এলাকাবাসী ডাকাতদলের উপর চড়াও হয়।

এসময় ডাকাতদলের একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। এ-ঘটনায় ডাকাত সদস্যের হাতে থাকা ধারালো ছুড়ির আঘাতে একজন আহত হয়। পরে জনতার হাতে আটক হওয়া ডাকাতকে উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক জালাল বীন আমির সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে আটকৃত ডাকাত সদস্যসহ একটি ছুড়ি উদ্ধার করেন।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, এবিষয়ে মুর্শিদ মিয়া বাদী হয়ে আটকৃতসহ অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে দস্যূতা আইনে মামলা দায়ের করেছেন। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com