শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ভৈরবে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১২ জুন, ২০১৯
  • ৪৯১ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ :


ভৈরবে উপজেলা প্রশাসনের আয়োজনে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদের রাজস্ব তহবিল হতে প্রাপ্ত অর্থে এই বৃত্তি প্রদান করা হয়। উপজেলার ১৮২টি সরকারি প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের ৭৭টি বিদ্যালয়ের থেকে একজন করে ছাত্র এবং একজন ছাত্রীকে এই বৃত্তি প্রদান করা হয়। প্রাথমিক পর্যায়ের প্রত্যেক শিক্ষার্থীকে এক হাজার এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীকে দুই হাজার টাকা প্রদান করা হয়।

আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: সায়দুল্লাহ মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার মেনজিস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা, উপজেলা একাডেমিক সুপারভাইজার স্বপ্না বেগম, সহকারী শিক্ষা কর্মকর্তা নাদিরা বেগম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com