শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ বাঁশের খাঁটি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯
  • ৮৬২ বার পড়া হয়েছে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের পালিতকোনা ও ফরকানালায় একটি অসাধু মৎস শিকারী চক্র অবৈধভাবে বিভিন্ন জলাশয়ে বাঁশের খাঁটি দিয়ে মাছ শিকার করে আসছে। বুধবার(১২ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আশেকুল হক এর নেতৃত্বে অভিযানে নিষিদ্ধ এসব বাঁশের খাঁটি জব্দ করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, শমশেরনগর কেছুলোটি, সতিঝির গ্রাম, পতনঊষারের ধুপাটিলা, মকাবিল, শ্রীসূর্য্য, হালাবাদি, মাইজগাও, পতনঊষার, মুন্সীবাজার ইউনিয়নের রূপষপুর, বনবিষ্ণপুরসহ বিভিন্ন জায়গায় স্থানীয় একটি অসাধু চক্র হাওর, জলাশয়ে নিষিদ্ধ কারেন্টজাল ও বাশেঁর খাঁটি পুতে মাছ শিকারে তৎপর হয়ে উঠে। অবৈধ বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার করার কারণে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা ও মাছের গতি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত বাঁশের খাঁটি অপসারণ করে নিলামে বিক্রি করা হয়।

কমলগঞ্জ উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের নেতৃত্বে রহিমপুর ইউনিয়নের পালিতকোনা ও ফরকানালায় কয়েক হাজার টাকা মূল্যের বাশেঁর খাঁটি অপসারণ করা হয়েছে।

এ সময়ে উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. আসাদ উল্ল্যাহ্, কমলগঞ্জ থানার এসআই তোফায়েল আহমেদসহ পুলিশ সদস্যদের সহায়তায় বাশেঁর খাঁটি অপসারণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com