সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

ভৈরবে তিন শতাধিক দুস্থ প্রতিবন্ধির মাঝে নগদ অর্থ বিতরণ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯
  • ৫২৩ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ :
ভৈরবে তিন শতাধিক দুস্থ প্রতিবন্ধীর মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার(১৩জুন) দুপুরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের কালিকাপ্রসাদ মিয়া বাড়ির মাঠে স্থানীয় দুস্থ প্রতিবন্ধি কল্যাণ ফাউন্ডেশন এই অর্থ বিতরণ করেন।

দুস্থ প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি হাজী মো: শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: সায়দুল্লাহ মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধিদের হাতে নগদ অর্থ তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, কালিকাপ্রসাদ ইউপি চেয়ারম্যান মো: ফারুক মিয়া, দুস্থ প্রতিবন্ধি কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মাসুদ রানা, আনোয়ারা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: আজিজুল হক স্বপন প্রমূখ।

আলোচনা সভায় সমাজের দুস্থ প্রতিবন্ধিদের কল্যাণে সবাইকে স্বপ্রণোদিত হয়ে এগিয়ে এসে কাজ করার আহ্বান জানান বক্তারা । অনুষ্ঠানে সভাপতি হাজী মো: শাহজাহান এলাকায় একটি প্রতিবন্ধি পূণর্বাসন কেন্দ্র গড়ে তুলতে নিজের তিন শতাংশ ভূমি লিখে দেওয়ার ঘোষণা দেন।

পরে হাজী শাহজাহান মিয়ার দান করা ভূমিতে স্থানীয় সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের সাথে পরামর্শ করে প্রতিবন্ধি পূণর্বাসন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ গ্রহণের কথা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব মো: সায়দুল্লাহ মিয়া। এছাড়া উপজেলা পরিষদ থেকে প্রতিবিন্ধদের জন্য কিছু হুইলচেয়ার বরাদ্ধেরও ঘোষণা দেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com