রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

ভৈরবে টাকা না দেওয়াই এক ট্রেনযাত্রীর মাথা ফাটালো দুই হিজড়া

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৪ জুন, ২০১৯
  • ২০৯২ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ:
১শত টাকা চাঁদা না দেয়ায় সুন্দরী (২০) ও আখিঁ (২১) নামে দুই হিজড়া মাথা ফাটিয়ে দিয়েছে জুয়েল হোসেন (৩০) নামে এক ট্রেন যাত্রীর। আজ শুক্রবার বেলা পৌনে বারটার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া স্টেশন থেকে ছাড়ার পর ট্রেনের ভিতরে এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি বেলা পৌনে বারটার সময় আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে। ট্রেনটি আখাউড়া স্টেশন থেকে ছেড়ে কিছু দূর আসার পর ট্রেনের ভেতরে সুন্দরী ও আঁখি নামে দুই হিজড়া জুয়েল হোসেন নামে এক যাত্রীর কাছে বকশিস বাবদ টাকা দাবি করে। যাত্রী জুয়েল দশ টাকা বকশিস হিসেবে হিজড়াদের হাতে তুলে দেয়। দশ টাকা দেওয়ায় দুই হিজড়া ক্ষেপে গিয়ে অকথ্য ভাষায় যাত্রী জুয়েলকে গালমন্দ করতে থাকে। এক পর্যায়ে যাত্রী জুয়েলের সাথে হিজড়াদের হাতাহাতি শুরু হলে হিজড়াদের সাথে থাকা চাবির গোছা দিয়ে জুয়েলকে মাথায় আঘাত করলে জুয়েলের মাথা ফেটে যায়।

খবর পেয়ে ট্রেনে থাকা ময়মনসিংহ রেলওয়ে পুলিশের টিজি পার্টির উপ – পরিদর্শক ফারুক মিয়া আহত জুয়েল হোসেনকে উদ্ধার করে এবং দুই হিজড়াকে গ্রেফতার করে। এ ঘটনা উপ-পরিদর্শক ফারুক মিয়া ভৈরব রেলওয়ে পুলিশকে অবগত করলে দুপুর একটার দিকে ট্রেনটি ভৈরব স্টেশনে এসে থামার পর টিজি পার্টির পুলিশ গ্রেফতারকৃত দুই হিজড়াকে ভৈরব রেল পুলিশের উপ-পরিদর্শক মো: সুরুজ্জামানের কাছে সোপর্দ করে।

ঘটনাটি যেহেতু আখাউড়া রেলওয়ে থানধীন সে কারণে আটককৃত হিজড়া সুন্দরী ও আখিঁর বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানায় ভৈরব রেলওয়ে থানা পুলিশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com