মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

নিকলীতে খোকন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৫ জুন, ২০১৯
  • ৯৯৪ বার পড়া হয়েছে

দিলীপ কুমার সাহা ::
কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের ভাটিবরাইটিয়া গ্রামে গত ২৬ শে মে সন্ধ্যায় শিশুদের ঝগড়ার জেড়ে রড়দের সংঘর্ষ আগ্নেয়াস্ত্রের গুলিতে খোকন মিয়া (৪২) হত্যা মামলার প্রধান আসামি তাহের মিয়াকে আজ (১৫ জুন) ভোরে করিমগঞ্জ উপজেলার ইন্দাচুল্লি গ্রাম থেকে গ্রেপ্তার করেছে নিকলী থানার পুলিশ।
উল্লেখ্য গত ২৬ শে মে সন্ধ্যায় শিশুদের ঝগড়ার জেড়ে ভাটিবরাটিয়া মুন্সিপাড়া গ্রামের তাহের আলী ও সিরাজপাড়ার খোকনের লোকজনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তাার নিয়ে অনেকদিন ধরে বিরোধ ও মামলা ছিল। তারা আপন চাচাত ভাই। রোববার সন্ধ্যার আগে বরাটিয়া মাঠে নিহত খোকনের দুই ছেলে আপন (১৪) ও জীবন (১৬) ফুটবল খেলা দেখতে যায়, এ সময় মুন্সিপাড়া গ্রামের তাহেরের ছেলে ফুয়াদ মিয়ার পুত্র দিদারের (১৬) সাথে বাকবিতন্ডায় জড়িয়ে যায়। দিদার বাড়িতে খবর দিলে তাহেরের লোকজন খোকনের ছেলে আপন ও জীবনকে ধরে মুন্সিপাড়া তাহেরের বাড়িতে নিয়ে আটকে রাখে।
খবর পেয়ে খোকন মিয়া চাচাত ভাই আফজালসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে ছেলেদেরকে ছাড়িয়ে আনতে যায়। এ সময় উভয়পক্ষ উত্তেজিত হয়ে উঠে। এক পর্যায়ে তাহেরের ছেলে ফুয়াদ মিয়ার, ভাই শফিকুল (৪০), সোহাগ (৩৮), জসিম (৩৫) ও ওয়াসিম (৩৩) আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়ে। এতে খোকন মিয়া ও আফজাল গুলিবিদ্ধ হয়। কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে খোকন মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এ ব্যাপারে খোকনের বড় ভাই রতন মিয়া বাদী হয়ে (২৭ মে ২০১৯) বিকেলে তাহের মিয়াকে প্রধান আসামি করে ২১ জনের নাম উল্লেখ করে এবং ৫/৬ জনকে অজ্ঞাত নামা আসামি করে নিকলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ভূইয়া জানান, খোকন হত্যা মামলার প্রধান আসামি তাহের মিয়াকে শনিবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাহের মিয়াকে দুপুরেই আদালতে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com