মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

বাংলাদেশ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যপদ পেয়েছে

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৫ জুন, ২০১৯
  • ৫১৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: ২০২০ সালের জানুয়ারি মাস থেকে তিন বছরের জন্য বাংলাদেশ বিপুল ভোটে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যপদ পেয়েছে।

বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের কথা বিশ্ববাসীর কাছে সহজে তুলে ধরা যাবে বলে জানান, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন।

শুক্রবার (১৪ জুন) জাতিসংঘের সাধারণ পরিষদে এক নির্বাচনে ১৮১টি ভোট পেয়ে বাংলাদেশ এর সদস্য নির্বাচিত হয়। এই নির্বাচনে ভোট দেন অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যরা। বাংলাদেশ ছাড়া এই পরিষদে সদস্যপদ পেয়েছে চীন, দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ড।

জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, জাতিসংঘের একটি প্রধান অঙ্গসংস্থা। এটি আন্তর্জাতিক অর্থনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য এবং সদস্য রাষ্ট্রদের জাতিসংঘ ব্যবস্থায় নীতি সুপারিশ প্রণয়নে কেন্দ্রীয় আলোচনামন্ডল হিসেবে কাজ করে। প্রতি বছর জুলাই মাসে চার সপ্তাহ ব্যাপি অধিবেশন আয়োজন করে জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com