শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

ভারতের ঝাড়খণ্ড প্রদেশে জমশেদপুরে মাওবাদীদের হামলায় অন্তত পাঁচজন পুলিশ সদস্য নিহত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৫ জুন, ২০১৯
  • ৫২৮ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ :

শুক্রবার সন্ধ্যায় ভারতের ঝাড়খণ্ড প্রদেশে জমশেদপুরে টহলরত পুলিশের ওপর মাওবাদী হামলা চালায়। এই হামলায় অন্তত পাঁচজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, জমশেদপুর থেকে ৪০ কিলোমিটার দূরে সারাইকেলা জেলার একটি বাজারে টহলের সময় পুলিশের ওপর হামলা চালায় মাওবাদীরা। এ সময় তাদের গুলিতে পুলিশের পাঁচজন সদস্য নিহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা সংখ্যায় ছিল দুজন। তারা পুলিশের অস্ত্র নিয়ে পালিয়ে গেছে। পুলিশ জানিয়েছে, দুজন সহকারী উপ-পরিদর্শক এবং তিনজন কনস্টেবলকে ঘিরে ফেলে মাওবাদীরা এবং গুলি চালায়। এতে তাদের মৃত্যু হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছেছে। ইতোমধ্যে হামলাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।

এদিকে হামলায় শোক প্রকাশ করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস। তিনি বলেন, পুলিশের আত্মত্যাগ বৃথা যাবে না। মাওবাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এর আগে চলতি মাসের শুরুতে ঝাড়খণ্ডের দুমকা জেলায় হামলা চালায় মাওবাদীরা। তখন ১ সেনাসদস্য নিহত ও চারজন আহত হন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com