শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট তাড়াইলে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় মামলা পাকুন্দিয়ায় ২০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে

ফিলিস্তিনকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দিলো : আইএইএ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২১ জুন, ২০১৯
  • ৫২৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

ফিলিস্তিনকে স্বাধীন পূর্ণ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ। দেশটিকে পর্যবেক্ষক সদস্য হিসেবে এ সংস্থায় যোগ দেয়ার অনুমতি দেয়ার মধ্য দিয়ে আইএইএ এই স্বীকৃতি দিলো।

আইএইএ-র একজন মুখপাত্র বলেছেন, ফিলিস্তিন যেহেতু সংস্থাটির সদস্য নয়; তবে তারা পর্যবেক্ষক হিসেবে আইএইএ-র বৈঠকে অংশ নিতে পারবে।

আইএইএ-র মহাপরিচালক ইউকিয়া আমানো ও ভিয়েনায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত সালাহ আবদুশ শাফি মঙ্গলবার এ নিয়ে একটি চুক্তিতে সই করেন। ওই চুক্তির ফলে ফিলিস্তিনে তেজষ্ক্রিয় পদার্থ ও ইউরেনিয়ামের মতো বিষ্ফোরক পদার্থের মজুদ নিরাপত্তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারবে আইএইএ।

ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ফিলিস্তিনে কোনও পরমাণু চুল্লি নেই। কিন্তু কিছু হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে পরমাণু দ্রব্য রয়েছে।

এর আগে ২০১১ সালে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেয় জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা বা ইউনেস্কো। ওই ঘটনায়ও ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছিল ইসরায়েল। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ১ জানুয়ারি ইউনেস্কো থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যায় ইসরায়েল। তাদের পদাঙ্ক অনুসরণ করে একই ধরনের পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্রও।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com