রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা, সেমি-ফাইনাল ম্যাচ কত তারিখ কখন হবে খেলাটি!

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৯ জুন, ২০১৯
  • ৭৮০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

অবশেষে ফুটবলপ্রেমীদের মনের বাসনা পূরণ হতে যাচ্ছে। যে ম্যাচটির জন্য নাওয়া-খাওয়া ছেড়ে দেন ফুটবল ভক্তরা, সেই ম্যাচটিরই মঞ্চ প্রস্তুত কোপা আমেরিকায়। সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল আর আর্জেন্টিনা।

এই একটি দ্বৈরথ দেখতে দিনের পর দিন অপেক্ষায় দিন কাটে ফুটবলপ্রেমীদের। বিশেষ করে বাংলাদেশের ফুটবল ভক্তদের কাছে দল মানেই তো ব্রাজিল আর আর্জেন্টিনা। এবার এই দুই দল মুখোমুখি হবে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে, মুখোমুখি দাঁড়িয়ে যাবেন দুই দলের ভক্ত-সমর্থকরাও।

ব্রাজিল আগের দিনই কোয়ার্টার ফাইনালের বাধা পেরিয়েছে। বৃহস্পতিবার রাতে প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করার পর টাইব্রেকারে জিতে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে সেলেসাওরা।

জানাই ছিল, আর্জেন্টিনা তাদের কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলাকে হারাতে পারলে দেখা হবে চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিলের সঙ্গে। সেটাই হলো। বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাতে ভেনেজুয়েলাকে ২-০ গোলে হারিয়ে সেমির টিকিট নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।

৩ জুলাই বুধবার এস্তাদিও গভার্নেডর মেঘালহাস পিন্টোর স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে লড়বে ব্রাজিল-আর্জেন্টিনা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com