রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শাহরুখ খানকে যেভাবে ড্রাইভিং শিখালেন শচীন টেন্ডুলকার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩০ জুন, ২০১৯
  • ৫৩১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :

বলিউডে ২৭ বছর, মুখের কথা নয়৷ দেখতে দেখতে এতগুলো বছর মুম্বই নগরীতে সসম্মানে রাজত্ব করছেন বলিউড বাদশাহ শাহরুখ খান৷ গত ২৫ জুন বলিউডে তার এই ২৭ বছর সেলিব্রেট করলেন এসআরকে৷ আর টুইটারে শেয়ার করলেন তাঁর সুপারবাইকের ছবি৷ সেই সঙ্গে ভক্তদের উদ্দেশ্যে কিছু কথাও লিখলেন৷ এর চারদিন পরে ক্রিকেটের মহাতারকা শচীন টেন্ডুলকার রিপ্লাই করলেন শাহরুখের টুইটে৷ মাস্টার ব্লাস্টার শাহরুখকে অভিনন্দন তো জানালেনই সেই সঙ্গে তাঁকে দিলেন গুরুত্বপূর্ণ কিছু ড্রাইভিং লেসনস্৷

শচীন লিখলেন, ‘ডিয়ার বাজিগর, ডোন্ট চাক ডি হেলমেট৷ ওয়্যার ওয়ান হোয়েন অন আ বাইক জব তক হ্যায় জান৷ কনগ্র্যাচুলেশনস অন কমপ্লিটিং টোয়েন্টি সেভেন ইয়ার্স! সি ইউ সুন, মাই ফ্রেন্ড৷’ হেলমেট পরা নিয়ে সচিনের এই গুরুত্বপূর্ণ টুইটের জবাব দিতে দেরি করেননি বাদশাহ৷ তিনিও জবাবে লেখেন, ‘হেলমেট পরে অন ড্রাইভ, অফ ড্রাইভ, স্ট্রেইট ড্রাইভ করা আপনার থেকে ভালো আর কে শেখাবে৷ আমি আমার নাতি-নাতনিদের জানাবো, আমি গ্রেট সচিনের থেকে ড্রাইভিং লেসনস পেয়েছি৷ ফিশ কারিতে শীঘ্রই দেখা হবে আমাদের, ধন্যবাদ’ ৷

এরপরে শচীন লেখেন, নিশ্চয় শাহরুখ, বিশ্বকাপের পরে ডিনার প্ল্যান করতে হবে৷ সুহানার গ্র্যাজুয়েশন এবং আশা করছি ভারতের জয়ে একসঙ্গে পার্টি করব৷

শাহরুখ-শচীনের এই কথোপকথনে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে৷ যা জায়গা করে নেয় সংবাদ মাধ্যমেও৷ একদিকে সচিন, অন্যদিকে শাহরুখ, দুই তারকার এই ডায়লগই এখন অন্যতম চর্চার বিষয় নেটিজেনরদের মধ্যে৷


Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com