বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

ডিআইজি মিজানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলেন আদালত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১ জুলাই, ২০১৯
  • ৬৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

ঘুষ লেনদেনের ঘটনায় দুর্নীতির মামলায় পুলিশের সাময়িক বরখাস্তকৃত উপমহাপরিদর্শক মিজানুর রহমান মিজানের জামিন আবেদন খারিজ করে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১ জুলাই) আগাম জামিন নিতে গেলে ডিআইজি মিজানের জামিন আবেদন খারিজ করেন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এস কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ। এ সময় আদালত বলেন, ‘ডিআইজি মিজানের কর্মকাণ্ড পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।’

জামিন আবেদন খারিজ হওয়ার পর ডিআইজি মিজানকে শাহবাগ থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয়। শাহবাগ থানার মাধ্যমে গ্রেফতার দেখিয়ে ডিআইজি মিজানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এছাড়া দুর্নীতির অভিযোগে ডিআইজি মিজানের ভাগ্নেকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে। তিন কোটি ৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৩ কোটি ২৮ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাময়িক বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান সোমবার হাইকোর্টে আগাম জামিন নিতে যান। গত ২৪ জুন তিন কোটি ৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপন ও তিন কোটি ২৮ লাখ টাকা অবৈধভাবে অর্জনের অভিযোগে বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানসহ তার স্ত্রী, ভাই ও ভাগ্নের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত রবিবার (২৩ জুন) কমিশনের নির্ধারিত বৈঠকে ডিআইজি মিজানের বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়। সোমবার (২৪ জুন) কমিশনের রেজুলেশন পাস হয়। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে (সজেকা) তার বিরুদ্ধে মামলাটি করেন দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ। মামলা নম্বর- ০১। গত ২৫ জুন পুলিশের বিতর্কিত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।



Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com