সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

গাজীপুরে স্পিনিং মিলে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৪

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৩ জুলাই, ২০১৯
  • ৮০৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গাজীপুরে শ্রীপুর উপজেলার ফরিদপুরে অটো স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা হলো চারজন। নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- রাসেল মিয়া, আনোয়ার হোসেন ও শাহজালাল।

এদের মধ্যে নিহত ময়মনসিংহের রাসেল মিয়া (৪৫) ওই কারখানার নিরাপত্তা কর্মী ছিলেন। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামান জানান, আগুন নেভানোর পর মঙ্গলবার রাতে কারখানার ভেতরে আরও তিনজনের মরদেহের সন্ধান পাওয়া যায়। উদ্ধার করে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট প্রায় ১২ ঘণ্টা কাজ করে মধ্যরাতে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ভয়াবহ অগ্নিকাণ্ডে কারখানার তুলা, সুতা, যন্ত্রপাতি ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুনের ঘটনায় গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com