সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

ছবির নাম ‘তুই আমার জান’

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৩ জুলাই, ২০১৯
  • ১০৩৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :

দেশীয় ফিল্ম ইন্ডাস্ট্রির নিউ সেনসেশনাল নায়িকা মৌ খান। এবার নতুন চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ছবির নাম ‘তুই আমার জান’। মৌয়ের বিপরীতে অভিনয় করবেন নতুন মুখ নাহিদ ইরফান।ছবিটি পরিচালনা করবেন ‘প্রেম করবো তোমার সাথে’ খ্যাত নির্মাতা রকিবুল আলম রকিব। শুটিং-এর জন্য আগামী ৬ জুলাই সিলেটে যাচ্ছেন মৌ। এ ব্যাপারে তিনি বলেন, ‘‘রোমান্টিক ও সামাজিক গল্পের ছবি ‘তুই আমার জান’। এখানে আমাকে ধনীর আদুরে কন্যার ভূমিকায় দেখবেন দর্শক। একটা পর্যায়ে ছবির নায়কের সঙ্গে সম্পর্ক। এ নিয়ে নানা সংকট তৈরি হতে থাকে। দারুণ টুইস্ট আছে গল্পে। দর্শকরা ছবিটি উপভোগ করবেন বলে আমার বিশ্বাস।’’ মৌ খান আরও বলেন, ‘ছবির শুটিংয়ে আমরা পুরোটিম নিয়ে আগামী ৬ জুলাই সিলেটে যাচ্ছি। সেখানে ৭-৮ দিন প্রথম লটের শুটিং হবে।

এরপর ঢাকায় ফিরে হবে ছবির মহরত। বড় আয়োজনেই ছবিটির কাজের প্রস্তুতি চলছে। আপাতত নিজেকে ছবির জন্য প্রস্তুত করছি।’ চলতি বছর ‘প্রতিশোধের আগুন’ ছবির মাধ্যমে ঢাকাই ছবিতে অভিষেক হয় মৌ খানের। তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক জায়েদ খান। প্রথম চলচ্চিত্রে মৌ খানের অভিনয় বেশ প্রশংসিত হয়। এই মুহূর্তে নায়িকা ‘বান্ধব’ এবং ‘বাহাদুরী’ নামে দুটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। নতুন কাজের প্রসঙ্গে জানতে চাইলে গ্লামারাস মৌ খান বলেন, ‘মাঝে আরও নতুন দুটি ছবিতে কাজের ব্যাপারে অনেকটাই কথা বার্তা এগিয়েছে। সবকিছু চূড়ান্ত হলে শিগগিরই ছবির শুটিং শুরু হবে। আপাতত আমার সব ভাবনা জুড়ে তুই আমার জান ছবিটি।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com