শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

হোসেনপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১০ জুলাই, ২০১৯
  • ৬৩৬ বার পড়া হয়েছে

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

কিশোরগঞ্জের হোসেনপুরে প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ ফাইনাল খেলার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার (১০ জুলাই) বিকেলে উপজেলার পরিষদ মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্টানে উপজেলা নির্বাহী অফিসার কমল কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাননীয় প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন।

বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়াহিদুজ্জামান, অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান, সিদলা ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন, মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাদেকুর রহমান প্রমূখ।

এ সময় শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চর-হাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় (ছেলে দল) ও গড়বিশুদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় (মেয়ে দল) বিজয়ী হয়েছেন।

প্রধান অতিথি মাননীয় প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনের কাছ থেকে বিজয়ীদের হাতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ টফি তুলে দেওয়া হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "হোসেনপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত"

  1. It’s working for your information??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com