রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পিঠা বিক্রি করে স্ত্রীকে নিয়ে হজে যাচ্ছেন মোহর আলী

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৪ জুলাই, ২০১৯
  • ৮০৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: 

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মোহর আলী চিতই পিঠা বিক্রি করে সস্ত্রীক হজে যাচ্ছেন। পিঠা বিক্রি করার সময় তার স্বপ্ন ছিল হজ পালনে সৌদি আরবে যাবেন। মোহর আলীর সেই স্বপ্ন পূরণ হচ্ছে।

রোববার উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রামের মোহর আলী ও তার স্ত্রী ফিরুজা বেগমকে নিয়ে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে রওনা দেন।

মোহর আলী বলেন, ‘আমি সারা জীবন চিতই পিঠা বিক্রি করে সংসার পরিচালনা করে আসছি। অনেক আগে থেকে আমার ইচ্ছা ছিল আমি হজ করবো। আল্লাহ পাক আমাকে কবুল করেছেন তাই আমি পবিত্র হজে যেতে পারছি। আমি সবার কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন আমাকে কবুল করেন।’

তিনি আরও বলেন, ‘আমি হজে যাওয়ার জন্য অল্প অল্প করে টাকা জোগাড় করে রেখেছি। সেই টাকা দিয়ে হজে যাচ্ছি। আমি সব সময় বলতাম আল্লাহ যেন আমাকে হজ পালন না করিয়ে মৃত্যুবরণ না করেন। আল্লাহ আমার সেই চাওয়া পূরণ করেছেন।’

গোপালদী পৌরসভার প্যানেল মেয়র মো. আলী আজগর বলেন, তিনি একজন সৎ মানুষ। সারা জীবন পিঠা বিক্রি করেছেন। তিনি হজে যাচ্ছেন সত্যিই ওনাকে নিয়ে আমরা গর্ববোধ করি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com