মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

নিজের ১২ বছরের মেয়েকে তিন মাস ধরে!

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৪ জুলাই, ২০১৯
  • ১২৬৬ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ :

নরসিংদীর মাধবদীতে নিজের ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে মমিনুল (৩৭) নামে এক রাজমিস্ত্রিকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে মাধবদীর আনন্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, মেয়েটির মায়ের অভিযোগের প্রেক্ষিতে মাধবদীর আনন্দি এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত বাবাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজ মেয়েকে গত তিন মাসে একাধিকবার ধর্ষণের কথা স্বীকার করেছে।

তিনি জানান, ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মমিনুল, কুষ্টিয়া জেলার হরিণারায়নপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। সে স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে আনন্দি এলাকায় ভাড়া থাকতো বলেও জানান ওসি।

মেয়েটির মা জাহানার বেগম বলেন, পেটের দায়ে টেক্সটাইল মিলে কাজ করি। তাই প্রায়ই মেয়েকে বাসায় একা রেখে যেতাম। এই সুযোগে অমানুষটা মেয়েটাকে একাধিকবার ধর্ষণ করেছে। গত তিন মাস আগে ধর্ষণের বিষয়টি টের পাই। পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করি। কিন্তু কোনো লাভ হয়নি। রবিবার সকালে মমিনুল আবারো আমার মেয়েটাকে ধর্ষণ করলে মাধবদী থানায় অভিযোগ দায়ের করি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com