শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

ভৈরবে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯
  • ৬৩৮ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ:
ভৈরবে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা এগারো টায় ভৈরব শহীদ আইভি রহমান পৌর ষ্টেডিয়াম মাঠে খেলার আয়োজন করা হয়। উপজেলা শিক্ষা অফিসের আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উদ্ধোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমিন।

খেলার প্রথম ম্যাচে শম্ভুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হন কালিকাপ্রসাদ চরের কান্দা নয়াহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খোলোয়াররা। অপর দিকে দ্বিতীয় ম্যাচে চন্ডিবের সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেন খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পরে অনুষ্ঠানের অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার সরুপ মেডেল ও কাপ তুলে দেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আনিসুজ্জামান, পৌর আওয়ামীলীগ সভাপতি এস.এম বাক্বী বিল্লাহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, শিক্ষা কর্মকর্তা শামিম আহমেদ প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় এলাকাবাসী গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন। আগামী দিনেও শিশু-কিশোরদের নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে এসব খেলাধুলার আয়োজনসহ অন্যান্য শিক্ষামূলক আয়োজন করতে কর্তৃপক্ষের প্রতি আহবান করেন খেলা দেখতে আসা মানুষজন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com