রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৫ দিনের রিমান্ডে মিন্নি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৭ জুলাই, ২০১৯
  • ৯০০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

বরগুনার বহুল আলোচিত রিফাত শরিফ হ’ত্যা মামলায় গ্রেফতার হওয়া তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে ৫ দিনের রিমান্ড দিয়েছে বরগুনা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

আজ বুধবার বিকাল ৩টার পর মিন্নিকে আদালতে তোলা হলে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক তা ৫ দিন মঞ্জুর করেন।

এদিকে, মিন্নিকে আদালতে তোলার আগে তার বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলেন, ‘আমার মেয়ে আয়েশা সিদ্দিকা মিন্নি খুবই অসুস্থ। যদি তাকে রিমান্ডে নেওয়া হয়, তাহলে সে আরও অসুস্থ হয়ে পড়বে।’

এ সময় তিনি সাংবাদিকদের মিন্নির অসুস্থতার প্রমাণ হিসেবে কাগজপত্রও দেখান।

এর আগে গতকাল মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে সদর উপজেলার নয়াকাটা গ্রামের বাড়ি থেকে মিন্নিকে বরগুনা পুলিশ লাইন্সে নিয়ে যাওয়া হয়। সঙ্গে তার বাবাকেও নিয়ে যায় পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে মিন্নির সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। সেইসঙ্গে তার বাবা মোজাম্মেল হোসেন কিশোরকে ছেড়ে দেয় পুলিশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com