সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

নিকলিতে সূর্যোদয়-সূর্যাস্ত পানি থেকে উঠে পানিতেই ডুবে!

দিলীপ কুমার সাহা
  • আপডেট সময় শনিবার, ২০ জুলাই, ২০১৯
  • ২০৮৬ বার পড়া হয়েছে
নিকলিতে সূর্যোদয়-সূর্যাস্ত পানি থেকে উঠে পানিতেই ডুবে। ছবি: দিলীপ কুমার সাহা

হাওর যেন বিশাল জলরাশিতে ভাসমান দ্বীপ। সেই জলরাশিতে অসীম আকাশের স্নিগ্ধ প্রতিচ্ছবি। জীববৈচিত্র্য আর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই হাওর। আর সূর্যোদয় ও সূর্যাস্তের সময় বিস্তীর্ণ এই জলরাজি হয়ে ওঠে অপার্থিব সৌন্দর্যের আধার।


হাওরে সূর্যোদয়ের সময় মনে হয়, আকাশের বুক থেকে যেন আগুনের রশ্মি বের হয়ে জলধারায় মিলেমিশে একাকার আস্তে আস্তে উপরে উঠছে । হাওরের প্রবাহমান জলে সেই ছায়া পড়ে ফুটে ওঠে অনিন্দ্য সুন্দর দৃশ্যপট। আর হাওরে সূর্যাস্তের সময় যেন আকাশের মেঘগুলোও লাল হয়ে যায়। তখন আকাশের দিকে তাকালে মনে হবে, মেঘের গায়ে অগ্নিশিখা। যেন পানির ভেতরে সূর্য আবার অস্ত যাচ্ছে।

 

হাওরের থৈ থৈ পানিতে সেই সূর্যের আলো পড়ে আগুনের লাভার মতো দেখায়। এ দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্য পিপাসুদের মনে দোলা দিয়ে যাবে। হাওর এমনিতেই রূপে অপরূপ। হাওরের সূর্যোদয় ও সূর্যাস্ত কোনো সমুদ্র সৈকতের সূর্যোদয় ও সূর্যাস্তের চেয়ে কম মনোমুগ্ধকর নয়। কিশোরগঞ্জের নিকলী উপজেলার বেড়িবাঁধের যে কোনো স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের অসাধারণ এ রূপ অবলোকন করা যায়।

 

শুক্রবার ভোরে বেড়িবাঁধে গিয়ে দেখা যায়, বিস্তীর্ণ জলরাশি, চারদিকে পানি আর পানি। বিশাল জলরাশির মাঝে দ্বীপের মতো ‘ভাসমান’ ছোট ছোট গ্রাম। এমন যে কোনো গ্রাম থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় হাওরের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। নিকলী উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা কিশোরগঞ্জ গুারুদয়াল সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগেসদ্য পাশ করা ছাত্র চন্দন বর্ম্মন, ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের সদ্য স্নাতকোত্তর শ্রেণি পাশ করা ছাত্র সারোয়ার আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞাণ বিভাগেরসদ্য পাশ করা ছাত্র সাজন মাহমুদ, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভিাগের সদ্য পাশ করা ছাত্র জুমান আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের ছাত্র আল মামুন ও কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের বাংলা বিভাগের প্রভাষক নুসরাত জাহান উর্মি এ প্রতিবেদককে বলেন, আমাদের নিকলীর বেড়িবাঁধে দাড়িঁয়ে সূের্যাদয় ও সূর্যাস্ত দেখে যে মনোমুগ্ধকর অনুভতি সৃষ্টি হয়।

 

সমুদ্র সৈকতে সূর্যোদয় ও সূর্য অস্ত দেখেও এতো অনুভতি সৃষ্টি হবে না। হাওর পাড়েরর কয়েকজন গ্রাম বাসির সঙ্গে কথা বলে জানা যায় , সৌন্দর্য পিপাসুরা সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার জন্য হাজার হাজার টাকা খরচ করে চলে যায় কুয়াকাটা বা কক্সবাজার সমুদ্র সৈকতে। কিন্তু কিশোরগঞ্জের নিকলী হাওরে কেউ সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে আসে না। সংবাদপত্র গুলোতে সঠিকভাবে প্রচার-প্রচারণার অভাবে সেভাবে কেউ হাওরের সৌন্দর্য উপভোগ করতে আসে না বলে মনে করেন তারা।

 

নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুচ্ছমৎ শাহীনা আক্তার এবং নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন ভূইয়া বেলেন, হাওর উপজেলা নিকলীর বেড়িবাঁধের ওপর থেকে সূর্যোদয় দেখলে মনে হয়, পানির ভেতর থেকে সূর্য উঠছে। আর বিকেলে সূর্যাস্ত দেখলে মনে হবে যেন পানির ভেতরে সূর্য ডুবে যাচ্ছে। এ দৃশ্য বিনোদন পিপাসুদের হৃদয়ে নাড়া দেবে। তিনি আরো বলেন, সরকারি উদ্যোগে পর্যটকদের জন্য জায়গা করে দিতে পারলে অবশ্যই নিকলীর হাওর হবে পর্যটন কেন্দ্র।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com