সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

মানব সৃষ্টির পানিতে ৬ মাস ধরে পানিবন্দি নিকলী পোষ্ট অফিস, কৃষি ব্যাংক ও এলাকার প্রায় ৫ হাজার মানুষ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২১ জুলাই, ২০১৯
  • ৮০৮ বার পড়া হয়েছে

দিলীপ কুমার সাহা:

কিশোরগঞ্জের নিকলীতে প্রায় ছয় মাস ধরে উপজেলা পোষ্ট অফিস ও কৃষি ব্যাংক নিকলী শাখা ও এলাকার প্রায় ৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে রয়েছে। মুখ থুবড়ে পড়েছে অফিসিয়াল কার্যক্রম। প্রতিষ্ঠান দুটিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারিদের পাশাপাশি চরম ভোগান্তিতে রয়েছে সেবা গ্রহীতা ও এলাকাবাসি।

জানা যায়, নিকলী উপজেলা সদরের পুকুরপাড়, বড়হাটি, কামারহাটি বানিয়াহাটিসহ চার গ্রামের বৃষ্টির পানি নিষ্কাশিত হতো কামারের তালাব নামের পুকুরটিতে। যা উপজেলা ভূমি অফিসের সামনে অবস্থিত। পুকুরটির পশ্চিম পাড়ের সড়কের পাশে উপজেলা পোষ্ট অফিস ও কৃষি ব্যাংকের নিকলী শাখাটি। এই সড়কটি উপজেলা সদরের পশ্চিম অংশের বিভিন্ন স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষের চলাচলের পথও। পশ্চিম গ্রামের পুকুরপাড় জামে মসজিদের বেশিরভাগ মুসল্লিও এই সড়কটিই ব্যবহার করেন।। প্রায় এক বছর পূর্বে পুকুরের দুই মালীক পক্ষ পুকুরটি ভরাট করে ফেলে। এতে পোষ্ট অফিস ও ব্যাংকটিতে যাতায়াতে সড়কটির চারপাশ উঁচু হয়ে যায়। সামান্য বৃষ্টি হলেই ময়লা পানি জমে তলিয়ে যায়। নিষ্কাশন ব্যবস্থা না থাকায় দেখা দেয় দীর্ঘ পানি বন্দিত্ব। গত ছয় মাস ধরে চলছে এই জলাবদ্ধতা। বর্ষা বা অতিবৃষ্টির কারণে উপজেলা ভ’মি অফিসসহ থানা, জেলা পরিষদ ডাক বাংলা ও নিকলী পুরান বাজারের সাথে সম্পৃক্ত প্রধান সড়ক উপচে যাচ্ছে পানি। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে প্রধান সড়কটিতেও মারাত্মক ধ্বস নেমেছে। ঘুরপথে সকল প্রকার যানবাহন চলাচল করতে অতিরিক্ত সময় ও ঝুঁকি বেড়েছে।

নিকলী শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী হাজরা মোমেন প্রভা জানায়, এই রাস্তাটি দিয়ে স্কুলে যেতে কাদা আর ময়লা পানিতে কাপড় নষ্ট হয়ে যায়। ঘুরপথে সময় ও বেশিপথ হেঁটে স্কুলে যাই। নিকলী শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফি উদ্দিন বলেন, এটা মানব সৃষ্টি পানির কারনে স্কুলের ছাত্র-ছত্রীদেও চরম দুর্ভোগ পোহতে হচ্ছে। মুসল্লিদের অভিযোগ, ময়লা পানি মাড়িয়ে অনেকেই নিয়মিত জামাতে নামাজ আদায় করতে পারছেননা। কৃষি ব্যাংকের গ্রাহক আ.জলিল বলেন, ব্যাংক ও পোষ্ট অফিস দুটি দ্বীপ এলাকায় পরিণত হয়েছে। ময়লার ভাগার মাড়িয়ে কাজ করতে হয়। বয়স্কভাতা প্রাপ্ত অনেক মুমূর্ষ ব্যক্তি হামাগুঁড়ি দিয়ে ব্যাংকটির সেবা নিতে হচ্ছে। ময়লা পানিতে সর্বাঙ্গ কাদাজলে একাকার এই অসহায়দের দেখে মায়া লাগে। তিনি আরও বলেন, যে সব সেবার বেসরকারি বিকল্প প্রতিষ্ঠান রয়েছে, বেশি খরচ হলেও এই কাদাজলের ভয়ে মানুষ সেদিকেই ঝুঁকছে এখন।

নিকলী উপজেলা পোষ্টমাষ্টার (ভারপ্রাপ্ত) মো.নুরুজ্জামান ভ’ইয়া জানান, নিত্য কাদাজল পেরিয়ে অফিস যেতে আসতে পায়ে ঘাঁ হয়ে গেছে। এখন ১০ ফুট রাস্তা রিক্সায় চড়ে কোন রকমে অফিসের সীমানায় পৌঁছি। নিত্য গ্রাহকদের কথা শুনতে হচ্ছে। কৃষি ব্যাংকটির নিকলী শাখা ব্যবস্থাপক মো. সাদিকুর রহমান জানান, দীর্ঘদিন ধরে এই অবস্থা চলছে। আমরা উর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। ভবন মালীক পক্ষকেও বলছি। শীঘ্রই এই সমস্যার সমাধান না হলে আমরা অন্য ভবন দেখবো।

নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারার শাহরিয়া আহমেদ তুলিপ বলেন, আমি কয়েক দফা দুই মালিক পক্ষ ও এলাবাসীকে নিয়ে ইউনিয়ন পরিষদে বসেছি। কিন্ত তারা কেউ ড্রেন করার জায়গা দিবেনা। নিকলী উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, আমি একাধিকবার পরিদর্শন করেছি। রাস্তাটির পাশে নালা তৈরীর জায়গা নেই। মালীক দুই পক্ষও জায়গা ছাড়ছেনা। দ্রুত ব্যবস্থা গ্রহনে চেষ্টা অব্যহত রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com