মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

ইভিএম এ প্রথম ভোট কিশোরগঞ্জ সদরে, যশোদল ইউনিয়নের ৮নং ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯
  • ৬৯৪ বার পড়া হয়েছে

মো: আল-আমীন :

কিশোরগঞ্জ সদরে এই প্রথম ইভিএম ভোট মেশিনে ভোটাররা ভোট দিয়েছেন। ভোটাররা এতে স্বস্তি প্রকাশ করেছেন। আজ কিশোরগঞ্জ সদরের যশোদল ইউনিয়নের ৮নং ওয়ার্ডে উপ-নির্বাচনে ইভিএম ভোট মেশিন ব্যবহার করা হয়।

সকাল থেকেই ভোট কেন্দ্রে লম্বা লাইন ও ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে মহিলা ভোটারদের উপস্থিতি একটু বেশি ছিল।

উপ-নির্বাচন কে কেন্দ্র করে নির্বাচনের আগের দিন থেকে আনসার ব্যাটেলিয়ান, র‌্যাব-পুলিশের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায়।

পূর্ববর্তী নির্বাচিত ইউপি সদস্য মো: মানিক মিয়ার অসুস্থ্যতা জনিত মৃত্যুর কারণে আজ এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মরহুম সাবেক ইউপি সদস্য মো: মানিক মিয়ার ছেলে মো: রায়হান মিয়া (বুরহান) ১০৪৮ ভোট পেয়ে জয় লাভ করে এবং প্রতিদ্বন্দি প্রার্থী ও মো: হাবিবুর রহমান (হবি) পায় ৫৩০ ভোট।

এ ভোট কেন্দ্রে মোট ভোটার ছিল ৩১১৩। যার মধ্যে পুরুষ ভোটার ১৫৮৬ এবং মহিলা ভোটার ১৫২৭ টি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com