হৃদয় আজাদ:
ভৈরবে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ১টি সেমাই কারখানা। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ভৈরব বাজারের আল-আমিন সেমাই ফ্যাক্টরীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ১০লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করেছেন কারখানার মালিক। তবে এঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানায়, রবিবার মধ্যরাতে হঠাৎ ভৈরব বাজারস্থ আল-আমিন সেমাই কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে মুহুর্থেই আগুনের লেলি শিখা পুড়ো কারখানায় ছড়িয়ে যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ভৈরব বাজার ও নদী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ১ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। কারখানার মালিক আল আমিন মিয়া জানান, ঈদকে সামনে রেখে কারখানায় বিপুল টাকার সেমাই তৈরীর কাচাঁমাল এবং প্রস্তুতকৃত সেমাই মজুদ রাখা হয়েছিল যা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও কারখান বিভিন্ন মূল্যবমান আসবাবপত্র ও যন্ত্রপাতি আগুনে পুড়ে গিয়ে অন্তত ১০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে ভৈরব ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার জহিরুল হকের সাথে কথা হলে তিনি জানান, প্রাথমিকভাবে ধারনা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আমাদের ২টি ইউনিটের ১ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকান্ডে কারখানা মালিকের সঠিক কি পরিমান টাকার ক্ষয় ক্ষতি হয়েছে তা এখনি বলা যাচ্ছে না। বিস্তারিত তালিকা করে সঠিক ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরুপন করা হবে।