শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ভৈরবে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯
  • ৪৪২ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ:
“রোধ বৃষ্টিতে ভয় নাই, সময় মত স্কুলে যাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভৈরবে শিক্ষার মান উন্নয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে লাল সবুজ রংয়ের ছাতা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার শ্রীনগর ইউয়নের ভবানীপুর আব্দুল মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভবানীপুর পুর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমী ১২০টি ছাতা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (অবঃ) সার্জেন্ট আবু তাহের, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামসহ বিদ্যালয়ের শিক্ষকগন। ছাতা হাতে পেয়ে শিক্ষার্থীরা খুশি প্রকাশ করে ভৈরব উপজেলা প্রশাসনকে আন্তরিক ধ্যনবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শিক্ষার্থীরা বলেন, এখন রোধ বৃষ্টিতে ভিজে বিদ্যালয়ে আসার আর কোন ভয় নাই। ম্যাডাম স্যার আমাদেরকে ছাতা দিয়েছেন বিদ্যালয়ে আসার জন্য। এখন থেকে আমরা রোধ বৃষ্টি উপেক্ষা করে নিয়মিত বিদ্যালয়ে আসতে পারব।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন বলেন, মান সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে উৎসাহিত করতে একশত বিশ জন শিক্ষার্থীদের মাঝে এ ছাতা বিতরণ করা হয়। এতে শিক্ষার্থীরা অত্যন্ত খুশি হয় এবং বিদ্যালয়ে আসতে আগ্রহী হবে বলে আমি মনে করি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com