হৃদয় আজাদ:
ভৈরবে মাদক সেবনের অপরাধে ৬ জনকে তিন মাস করে সাজা প্রদান করেছে র্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা হলেন, ভৈরব পৌর শহরের লক্ষীপুর উত্তরহাটি এলাকার মৃত মোসলিম মিয়ার ছেলে আল-আমিন (৪০), চন্ডিবের গ্রামের মোঃ লিটন মিয়ার ছেরে রাব্বী মিয়া (২১), পঞ্চবটি গ্রামের মুত আব্দুর রহমানের ছেলে মোঃ মরতুজ আলী(৫০), একই এলাকার মৃত ওয়াহাব মিয়ার ছেলে মোঃ মোরশেদ মিয়া (২৫), মৃত হাজী গোলাপ মিয়ার ছেলে মমিনুল হক লিটন (৫২) ও মৃত ফুল মিয়ার ছেলে ইহাক মিয়া (৪৫)।
র্যাব জানায়, গত সোমবার মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানিঅধিনায়ক রাফি উদ্দিন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বেভৈরব রেলস্টেশন বালুর মাঠ ও পঞ্চবটি এলাকার জনৈক মিন্টু মিয়ার বাড়ী সংলগ্ন টিনের ঘরে অভিযান পরিচালনা করে মাদকসেবনরত অবস্থায় তাদেরকে আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ১শ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে র্যঅব সদস্যরা। পরে ভৈরব উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মোঃ আনিসুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত প্রত্যেককে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১হাজার টাকা করে অর্থ দন্ড প্রদান করেন।
ভৈরবকে মাদকমুক্ত করার লক্ষে র্যাবের এসব মাদক বিরোধি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভৈরব কোম্পানি অধিনায়ক রাফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের।