শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

ভৈরবে এনআরবিসি’র স্পেশাল ব্যাংকিং বুথের শুভ উদ্বোধন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯
  • ৪৯৮ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ:
ভৈরবে এনআরবিসি ব্যাংকের স্পেশাল ব্যাংকিং বুথের শুভ উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার বেলা ১১টায় ভৈরব বাজারের টিনপট্টী এলাকায় ফিতা কেটে ব্যাংকটির এ স্পেশাল বুথের উদ্বোধন করেন এনআরবিসি ঢাকা কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক মোহাম্মদ আলী চৌধুরী।
এনআরবিসি ব্যাংক ভৈরব শাখার ম্যানেজার মোঃ ইলিয়াস উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক বাবু সুব্রত পাল, ভৈরব পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ভৈরব চেম্বার অব কমার্সের নবনির্বাচিত সভাপতি রোটারিয়ান আলহাজ্ব হুমায়ুন কবীর, ভৈরব উপজেলা বিএনপির এনআরবিসি ব্যাংকের ডিএমডি কাজী তালহা ও ভৈরব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী দুলাল চন্দ্র সাহা।এছাড়াও এসময় এনআরবিসি ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ ভৈরব বাজারের বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেএনআরবিসি ঢাকা কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক মোহাম্মদ আলী চৌধুরী বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বর্তমানে ব্যাংকিং ব্যবস্থাপনায় জনগণের স্বার্থে আমূল পরিবর্তন আনা হয়েছে। আর এ পরিবর্তন নিয়েবাণিজ্যিক ভৈরবের ব্যাংক গ্রাহকদের সর্বোপুরি সুযোগ-সুবিধার কথা মাথায় রেখেই এনআরবিসি ব্যাংক ভৈরব বাজার শাখা থাকা সত্বেও স্পেশাল ব্যাংকিং বুথের কার্যক্রম শুরু করেছে।গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করণের লক্ষে এনআরবিসি সবসময় কাজ করে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এছাড়াও অনুষ্ঠানের বিশেষ অতিথি ভৈরব চেম্বার অব কমার্সের নবনির্বাচিত সভাপতি রোটারিয়ান আলহাজ্ব হুমায়ুন কবীর ব্যাংকটির সফলতা কামনা করে গ্রাহক সেবায় কাজ করে যেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com