শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

ভৈরবে ডেঙ্গু আক্রান্ত হয়ে স্কুল ছাত্রের মৃত্যু, আরো পাচঁজন ভর্তি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯
  • ৪০০ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ:
ভৈরবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোঃ হামজা (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মারা যাওয়া স্কুল ছাত্র হামজা ব্রাক্ষ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নরশীলপুর গ্রামের ইসরাইল মিয়ার ছেলে বলে জানা গেছে। সে সরাইল উপজেলার রাঙ্গুরিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিলেন। প্রচন্ড জ্বর নিয়ে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাচঁটার দিকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের চাচা হাবিব মিয়া জানান, গতকাল বুধবার রাত থেকে হামজার প্রচন্ড জ্বর উঠে এবং কয়েকবার বমি হয়। পরে বৃহস্পতিবার সারা দিন সে জ্বরে ভোগে। কিন্তু অবস্থার উন্নতি হচ্ছিল না দেখে বিকেলে আমরা হামজাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাই। সেখানেই হামজা শেষ নিঃশ্বাস ত্যাগ করে জানিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

এবিষয়ে হামজাকে চিকিৎসা সেবাদানকারি ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাঃ রিয়াসাদ আজিম এর সাথে কথা হলে তিনি জানান, আমাদের এখানে যখন রোগীকে নিয়ে আসা হয়েছিল তখন রোগী অচেতন অবস্থায় ছিল। এমনকি তার শরীরে পালস পাওয়া যাচ্ছিল না। তখন আমরা তাকে সেলাইন দেই। আর তার কিচ্ছুক্ষণের মধ্যেই রোগী এক্সপায়ার্ড করেন (মারা যান)। ডেঙ্গু আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ডাঃ বলেন, মারা যাওয়া ব্যক্তির সার্বিক অবস্থা বিবেচনা করে সে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন বলেই আমরা ধারনা করছি।

ভৈরবে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ত্রিশজন রোগী চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানেও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত আরো পাচঁজন রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com