সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

সৌদি আরবে ৬৩ জন বাংলাদেশি হাজির মৃত্যু

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৪ আগস্ট, ২০১৯
  • ১০১৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

পবিত্র হজ পালন শেষে মিনায় অবস্থান করে দ্বিতীয় দিনের মতো সোমবার শয়তানকে পাথর নিক্ষেপ করছেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের হাজিরা। মঙ্গলবার শেষ দিন পাথর নিক্ষেপ করে মিনা ত্যাগ করছেন হাজিরা।

হজ পালন অনেক সুন্দর ও বাধাবিঘ্নহীন ভাবে শেষ হলেও অনেক বছর পর এবার হজযাত্রায় প্রচণ্ড মরু ঝড় আর বৃষ্টি হাজিদের কঠিন পরীক্ষার মুখে ফেলেছিল। কিন্তু মহান সৃষ্টিকর্তার পথে বলিয়ান হাজিরা কোনো বাধার সামনেই পিছু হটেনি।

এদিকে মঙ্গলবার সন্ধ্যার পূর্বে মিনায় অবস্থিত ছোট, মধ্যম ও বড় জামারায় শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়েই মূলত পাঁচদিনের হজের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এরপর হাজিরা নির্ধারিত ফ্লাইটের অপেক্ষায় মক্কা কিংবা মদিনায় অবস্থান করেছেন। নির্দিষ্ট দিনে তারা দেশে ফিরবেন।

এদিকে বাংলাদেশ থেকে হজে যাওয়ার পর এ পর্যন্ত বাংলাদেশের ৬৩ জন হাজি সৌদি আরবে ইন্তেকাল করেছেন।

সৌদি আরবের হজ অফিসের দেয়া তথ্যমতে মারা যাওয়া হাজিদের মধ্যে মক্কায় মারা গেছেন ৫৬ জন, মদিনায় ৬ জন এবং জেদ্দায় মারা গেছেন এক জন বাংলাদেশি হাজি। বার্ধক্যজনিত কারণে মারা যাওয়া হাজিদের মধ্যে পুরুষ হাজি ছিলেন ৫৫ জন এবং মহিলা হাজি ছিলেন ৮ জন।

এ বছর বাংলাদেশ থেকে হজ ব্যবস্থার কাজে নিয়োজিত কর্মকর্তাসহ মোট হাজির সংখ্যা ছিল ১ লাখ ২৭ হাজার ১৫২ জন। আগামী ১৭ আগস্ট শনিবার থেকে শুরু হবে হজের ফিরতি ফ্লাইট। শেষ হবে ১৫ সেপ্টেম্বর।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com