রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিকলীতে পর্যটকদের উপচে পড়া ভিড় সামাল দিতে পুলিশ-প্রশাসন হিমশিম খাচ্ছে

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯
  • ৯৯৩ বার পড়া হয়েছে
ছবি: সংগ্রহিত

দিলীপ কুমার সাহা :

কিশোরগঞ্জের হাওরবেষ্টিত নিকলী উপজেলার বেড়ি বাঁধে প্রতি বছরের মতো এবারও পর্যটকদের উপচে পড়া ভীড়। পর্যটকদের সামাল দিতে হিম শিম খেতে হচ্ছে স্থানীয় প্রশাসন ও পুলিশকে সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে হচ্ছে।

হাওরবেষ্টিত নিকলী তার অতীতের সেই অভাবী আর দুর্গম যোগাযোগব্যবস্থার চিত্র ভুলে নতুন পরিচয়ে ক্রমশ ভ্রমণপ্রিয় মানুষের জন্য আকর্ষণীয় হয়ে উঠেছে। এখানকার উন্মুক্ত বাতাস , পাখিদের কিচিরমিচির আওয়াজ , সবুজ প্রকৃতি , দুর থেকে আছড়েপড়া ঘোড়াউত্রা নদীর ঢেউ আর অনেকটা অজানা ঐতিহাসিক নিদর্শন ও এখানকার অপার সৌন্দর্য শহরের ক্লান্ত ও মুক্ত বাতাস নিতে মানুষকে কাছে টেনে নিচ্ছে। দিন দিন পর্যটকদের সংখ্যা ও বৃদ্ধি পাচ্ছে।

ছবি: সংগ্রহিত

কিশোরগঞ্জের হাওর-অধ্যুষিত চার উপজেলা হলো নিকলী , মিঠামইন ,ইটনা ও অষ্টগ্রাম। এর মধ্যে একমাত্র নিকলী সদরের সঙ্গে ঢাকা ও জেলা সদরের সড়ক যোগাযোগ রয়েছে। অন্য তিন উপজেলায় যাতায়াতের এক মাত্র মাধ্যম হলো ইঞ্জিনচালিত নৌকা কিংবা লঞ্চ।
নিকলী উপজেলা সদরকে রক্ষায় ২০০০সালে নির্মিত হয় পাঁচ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ। বর্ষায় এই বাঁেধ চারদিক থেকে আছড়ে পড়া হাওরের ঢেউ সমুদ্রসৈকতের অনুভতি এনে দেয়।গাছের ডালে পাখির কিচিরমিচির। এছাড়া রয়েছে খান মোহাম্মদ উলু খানের মসজিদ, চন্দ্রনাথ গোস্বামীর আখড়া, নারায়ণ গোস্বামীর আখড়া, লাল গোস্বামীর আখড়া চারশত বছরের বটবৃক্ষের নিচে কালী মন্দির, হাজী সাহেবের মাজার, মামুদচাঁন ফকিরের মাজার, কানাই শাহ মাজার সাহেব পীরের মাজার। আর আছে ঈশা খার স্মৃতিধন্য আদুরিনাথ গোস্বামীর আশ্রম ইত্যাদি।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন ভূইয়া বুধবার দুপুরে বলেন , প্রায় পনের বছর ধরে কিশোরগঞ্জের নিকলীর হাওরের দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে প্রচুর পর্যটক আসছেন। আইনশৃঙ্খলা রক্ষায় ঈদের এক দিন থেকে ছয় দিন পর্যন্ত এখানে ২৪ ঘন্টা পুলিশ নিয়োজিত রাখতে হয়।

কাজল মিয়া, রাজিয়া বেগম, সুলতান মিয়াা, গণি মিয়া, মাহমুদ মিয়া নামে পাঁচ বন্ধু ঢাকায় বিভিন্ন ব্যবসা করেন তারা বলেন , সারা বছর ঢাকায় দম বন্ধ হয়ে যায় ধুঁয়ায়। হাওরের এ বিষ মুক্ত বাতাস কোথায় পাব ? তাই বন্ধু-বান্ধব আত্মীয় স্বজনসহ দুইটি মাইকো নিয়ে বেড়াতে এসেছি।

নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, ঈদের দিন থেকে পাঁচ দিন পর্যন্ত প্রতিদিন প্রায় ২০/২৫ হাজার লোকের সমাগম ঘটে। এতো মানুষের ভীড় দেখে আমি অবাক । পর্যটকদের সুবিধার কথা চিন্তা করে তিনি আরো বলেন ,পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে কথা বেড়িবাঁেধে বিদ্যুতের ব্যবস্থার করার চিন্তা করছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com