সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

ফুটবল খেলায় মারামারিতে নিহত ৩, আহত ১০

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৮ আগস্ট, ২০১৯
  • ৬২৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

হন্ডুরাসের রাজধানী তেগুসিগালপাতে এক ফুটবল ম্যাচকে কেন্দ্র করে তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি থেকে জানা যায়, দুই ক্লাবের সমর্থকদের মধ্যে এ ঘটনার সূত্রপাত।

শনিবার সন্ধ্যায় হন্ডুরাসের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোতাগুয়া ও অলম্পিয়ার মধ্যে একটি ম্যাচ মাঠে গড়ায়। মোতাগুয়া দলের বাসে প্রতিপক্ষের পাথর নিক্ষেপের মধ্যদিয়ে এ ঘটনার সূত্রপাত হয়। যাতে প্রথমেই তিনজন আহত হয়।

এরপর জাতীয় স্টেডিয়ামের বাইরে ও ভেতরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে বেশ কিছুক্ষণ। পরে কর্তৃপক্ষ ম্যাচটি বাতিল করে দিতে বাধ্য হয়।

স্থানীয় হাসপাতালের এক বিবৃতিতে বলা হয়, ‘তিনজন মারা গেছেন আর ১০ জনের মতো আহত, যাদের মধ্যে সাতজন গুলিবিদ্ধ। এদের মধ্যে একজন শিশু আর তিনজনের অবস্থা আশঙ্কাজনক।’

সংঘর্ষের সময় প্রায় ১০ হাজার দর্শক স্টেডিয়ামের ভেতর ছিল। তার মধ্যে পুলিশ অনেককে গ্রেফতার করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com