বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

‘ইমরান খান কাশ্মীর বিক্রি করে দিয়েছেন’

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২১ আগস্ট, ২০১৯
  • ৫০৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুশি করতে কাশ্মীর বিক্রি করে দিয়েছেন ইমরান খান। এমন অভিযোগ করেছেন পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান। রেহাম খানের অভিযোগ, ভারত কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করবে তা আগেই জানতেন ইমরান খান। কিন্তু তিনি নরেন্দ্র মোদিকে খুশি করার জন্য দিল্লির সঙ্গে চুক্তি করার চেষ্টা করেছেন।

এছাড়া ইমরান খান সব সময়ই সিদ্ধান্তহীনতায় ভোগেন বলে এর কড়া সমালোচনা করেছেন রেহাম। রেহাম আরও বলেন, ইমরান খান যেহেতু জানতেন তাহলে কেনো গত ৩-৪ মাস ধরে মোদিকে ফোন করে গিয়েছেন?

রেহামের দাবি, কাশ্মীর বিক্রি হয়ে গেছে। তিনি বলেন, মোদির দিক থেকে এই পদক্ষেপ সঠিক, কেননা তিনি এটা করবেন এমন শর্তেই বিপুল ভোটে জয়ী হয়ে এসেছেন।

গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় ভারত। এরপর থেকে ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তথ্যসূত্র: নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, পাকিস্তান টুডে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com